সংকটজনক অবস্থাতেই ভেন্টিলেশনে রয়েছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ‍্যায়

28th October 2020 8:40 pm কলকাতা
সংকটজনক অবস্থাতেই ভেন্টিলেশনে রয়েছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ‍্যায়


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন । কিন্তু গত ২৪ ঘন্টায় কোনো উন্নতি হয় নি কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ‍্যায় এর শারিরীক অবস্থার । সম্পূর্ণ ভেন্টিলেশনে রয়েছেন অভিনেতা । বিভিন্ন পদ্ধতিতে চিকিৎসা করছেন বিশিষ্ট চিকিৎসকদের টিম । নতুন ঔষধ ও প্রয়োগ করা হয়েছে সৌমিত্রবাবুর শরীরে । কিন্তু কোনো কিছুতেই সাড়া দিচ্ছেন না ফেলুদা । গভীর আচ্ছন্নতায় রয়েছেন তিনি । উদ্বিগতা বাড়ছে যেমন চিকিৎসকদের তেমনি উদ্বিগ্ন লাখো অনুরাগী ।  





Others News

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  à¦ªà¦°à§à¦£à¦¶à§à¦°à§€à¦¤à§‡ মা-ছেলেকে নৃশংভাবে খুনের কিনারা। ধৃতদের একজন সন্দীপ দাস(৩২) ও অন্যজন সঞ্জয় দাস(৪৪)। বাড়ি মহেশতলা থানার শ্যামপুরের ঘোষপাড়া তে। জেরায় তারা অপরাধের কথা কবুল করেছে। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জয়েন্ট সিপি ক্রাইম।

গ্রেফতার মৃতার দুই মাসতুতো ভাই। ধৃতদের বাড়ি মহেশতলায়। জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা। ধৃতদের অনেক টাকা ধার হয়ে গিয়েছিল। মৃতের পরিবারের কাছে অনেক টাকা, গয়না ঘরে ছিল এমনই ধারণা ছিল ধৃতদের। পরিকল্পনা করেই বাড়িতে গিয়েছিল ধৃতরা। ধৃতরা জানত, ওই সময়ে তাদের দিদি সুস্মিতা মন্ডল একা থাকত। মাকে খুনের সময় ছেলে তমজিৎ মন্ডল দেখে ফেলে, সেইজন্যই ছেলেকে খুন। জানালেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা।
ধৃত সন্দীপ দাস ও অন্যজন সঞ্জয় দাস কে আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে।