ফের নক্ষত্রপতন ! চলে গেলেন বাচিক শিল্পী প্রদীপ ঘোষ

16th October 2020 12:58 pm কলকাতা
ফের নক্ষত্রপতন ! চলে গেলেন বাচিক শিল্পী প্রদীপ ঘোষ


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : ফের দুঃসংবাদ ! নক্ষত্রপতন শিল্পীমহলে । চলে গেলেন প্রখ‍্যাত আবৃত্তিকার প্রদীপ ঘোষ । মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৬ বছর । করোনা আক্রান্ত হলেও ছিলেন উপসর্গ হীন । যোধপুর পার্কে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন বাচিক শিল্পী । শোক প্রকাশ করেছেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় । à¦¸à¦®à¦¬à§‡à¦¦à¦¨à¦¾ জানিয়েছেন পরিবার স্বজনকে । আবৃত্তিকার হিসাবে অত‍্যন্ত জনপ্রিয় ছিলেন প্রদীপ ঘোষ । রবীন্দ্রনাথ কিম্বা নজরুল এর লেখা তাঁর কন্ঠস্বরে অনন‍্য মাত্রা পেয়েছে বারবার । শোকস্তব্ধ আর এক বাচিক শিল্পী ব্রততী বন্দ‍্যোপাধ‍্যায় । শিল্পী মহলে শোকের ছায়া । 





Others News

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  à¦ªà¦°à§à¦£à¦¶à§à¦°à§€à¦¤à§‡ মা-ছেলেকে নৃশংভাবে খুনের কিনারা। ধৃতদের একজন সন্দীপ দাস(৩২) ও অন্যজন সঞ্জয় দাস(৪৪)। বাড়ি মহেশতলা থানার শ্যামপুরের ঘোষপাড়া তে। জেরায় তারা অপরাধের কথা কবুল করেছে। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জয়েন্ট সিপি ক্রাইম।

গ্রেফতার মৃতার দুই মাসতুতো ভাই। ধৃতদের বাড়ি মহেশতলায়। জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা। ধৃতদের অনেক টাকা ধার হয়ে গিয়েছিল। মৃতের পরিবারের কাছে অনেক টাকা, গয়না ঘরে ছিল এমনই ধারণা ছিল ধৃতদের। পরিকল্পনা করেই বাড়িতে গিয়েছিল ধৃতরা। ধৃতরা জানত, ওই সময়ে তাদের দিদি সুস্মিতা মন্ডল একা থাকত। মাকে খুনের সময় ছেলে তমজিৎ মন্ডল দেখে ফেলে, সেইজন্যই ছেলেকে খুন। জানালেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা।
ধৃত সন্দীপ দাস ও অন্যজন সঞ্জয় দাস কে আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে।