আট বছর অতিবাহিত হলেও রেগুলেটেড মার্কেটে চালু হলো না মৎস‍্য বাজার

14th October 2020 6:28 pm মালদা
আট বছর অতিবাহিত হলেও রেগুলেটেড মার্কেটে চালু হলো না মৎস‍্য বাজার


দেবাশীষ পাল ( মালদা ) :  à¦ªà§à¦°à¦¾à¦¯à¦¼ à§® বছর কেটে গেলেও সমস্ত পরিকাঠামো থাকা সত্ত্বেও ইংরেজবাজার রেগুলেটেড মার্কেটে চালু হলো না মৎস্য বাজার।  এই নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন মালদা জেলার রেগুলেটেড মার্কেট মৎস্য ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীরা।  এই নিয়ে বুধবার আম বাজার এলাকায় সংগঠনের উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। আলোচনা সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের সম্পাদক সমীর ঘোষ জানান,  এই মার্কেটে সমস্ত রকম পরিকাঠামো তৈরি রয়েছে। অথচ রথবাড়ি মাছ মার্কেটের জরাজীর্ণ অবস্থা, ভেঙে পড়ছে চাঙ্গর। ছোট মার্কেট হাওয়াই সেখানে করোনা আবহে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। অথচ এই মার্কেটের সমস্ত রকম পরিকাঠামো থাকা সত্ত্বেও মাছের বাজার চালু করা হচ্ছে না। ব্যবসায়ীরা কেউ ব্যাংক থেকে আবার কেউ অন্য কোথাও থেকে ঋণ করে এই মার্কেটের সেট গুলি কিনেছেন।
ফলে সমস্যায় পড়েছেন তারা।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।