আগের থেকে কিছুটা উন্নতি : সংকটজনক হলেও স্থিতিশীল সৌমিত্র চট্টোপাধ্যায়

13th October 2020 9:51 pm কলকাতা
আগের থেকে কিছুটা উন্নতি : সংকটজনক হলেও স্থিতিশীল সৌমিত্র চট্টোপাধ্যায়


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : সংকটজনক হলেও স্থিতিশীল অবস্থা কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ‍্যায় এর । বাঙালীর প্রার্থনা দ্রুত সুস্থ হয়ে উঠুন তিনি । বেলভিউ কতৃপক্ষ জানিয়েছেন , কিছুটা অবস্থার উন্নতি হয়েছে । আগামীকাল ফের করোনা পরীক্ষা করা হবে সৌমিত্র চট্টোপাধ্যায় এর । সোশাল মিডিয়ায় বাবার শারীরিক পরিস্থিতির কথা জানিয়েছেন অভিনেতার কন‍্যা পৌলমী বসু । দিনকয়েক ধরে যে ঔষধ ব‍্যবহার করা হচ্ছিলো তাই চলছে । দুবার প্লাজমা থেরাপি করা হয়েছে । সমস্ত অঙ্গ স্বাভাবিক রয়েছে । কো মর্বিডিটি চিন্তায় ফেলেছে চিকিৎসকদের । পর্যবেক্ষনে রেখেছেন চিকিৎসকদের টিম । 





Others News

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  à¦ªà¦°à§à¦£à¦¶à§à¦°à§€à¦¤à§‡ মা-ছেলেকে নৃশংভাবে খুনের কিনারা। ধৃতদের একজন সন্দীপ দাস(৩২) ও অন্যজন সঞ্জয় দাস(৪৪)। বাড়ি মহেশতলা থানার শ্যামপুরের ঘোষপাড়া তে। জেরায় তারা অপরাধের কথা কবুল করেছে। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জয়েন্ট সিপি ক্রাইম।

গ্রেফতার মৃতার দুই মাসতুতো ভাই। ধৃতদের বাড়ি মহেশতলায়। জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা। ধৃতদের অনেক টাকা ধার হয়ে গিয়েছিল। মৃতের পরিবারের কাছে অনেক টাকা, গয়না ঘরে ছিল এমনই ধারণা ছিল ধৃতদের। পরিকল্পনা করেই বাড়িতে গিয়েছিল ধৃতরা। ধৃতরা জানত, ওই সময়ে তাদের দিদি সুস্মিতা মন্ডল একা থাকত। মাকে খুনের সময় ছেলে তমজিৎ মন্ডল দেখে ফেলে, সেইজন্যই ছেলেকে খুন। জানালেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা।
ধৃত সন্দীপ দাস ও অন্যজন সঞ্জয় দাস কে আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে।