টলি পাড়ায় ফের নক্ষত্র পতন ! চলে গেলেন গায়ক অভিনেতা শক্তি ঠাকুর

5th October 2020 1:09 pm কলকাতা
টলি পাড়ায় ফের নক্ষত্র পতন ! চলে গেলেন গায়ক অভিনেতা শক্তি ঠাকুর


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : ফের নক্ষত্র পতন টলি পাড়ায় । চলে গেলেন গায়ক অভিনেতা শক্তি ঠাকুর । আকস্মিক মৃত‍্যুতে শোকস্তব্ধ টলিপাড়া । বহু বাংলা সিনেমায় যেমন অভিনয় করেছেন তিনি , তেমনি গান ও গেয়েছেন । উভয় ক্ষেত্রেই সমান পারদর্শিতা দেখিয়ে দর্শকের মন জয় করেছিলেন শক্তি ঠাকুর । হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা । শক্তি ঠাকুরের বড় মেয়ে মেহুলি গোস্বামী ঠাকুর সোশাল মিডিয়ায় পোষ্ট করে জানিয়েছেন বাবার চলে যাওয়ার খবর । ছোটো মেয়ে সংগীত শিল্পী মোনালী ঠাকুর ও শোকস্তব্ধ বাবার প্রয়াণে । 





Others News

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  à¦ªà¦°à§à¦£à¦¶à§à¦°à§€à¦¤à§‡ মা-ছেলেকে নৃশংভাবে খুনের কিনারা। ধৃতদের একজন সন্দীপ দাস(৩২) ও অন্যজন সঞ্জয় দাস(৪৪)। বাড়ি মহেশতলা থানার শ্যামপুরের ঘোষপাড়া তে। জেরায় তারা অপরাধের কথা কবুল করেছে। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জয়েন্ট সিপি ক্রাইম।

গ্রেফতার মৃতার দুই মাসতুতো ভাই। ধৃতদের বাড়ি মহেশতলায়। জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা। ধৃতদের অনেক টাকা ধার হয়ে গিয়েছিল। মৃতের পরিবারের কাছে অনেক টাকা, গয়না ঘরে ছিল এমনই ধারণা ছিল ধৃতদের। পরিকল্পনা করেই বাড়িতে গিয়েছিল ধৃতরা। ধৃতরা জানত, ওই সময়ে তাদের দিদি সুস্মিতা মন্ডল একা থাকত। মাকে খুনের সময় ছেলে তমজিৎ মন্ডল দেখে ফেলে, সেইজন্যই ছেলেকে খুন। জানালেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা।
ধৃত সন্দীপ দাস ও অন্যজন সঞ্জয় দাস কে আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে।