৩১ তম মালদা বইমেলার উদ্বোধন , শোভাযাত্রায় সামিল নানা বয়সীরা

21st January 2020 মালদা
৩১ তম মালদা বইমেলার  উদ্বোধন , শোভাযাত্রায় সামিল নানা বয়সীরা


বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ৩১তম মালদা জেলা বইমেলার উদ্বোধন। মঙ্গলবার দুপুর দুটো নাগাদ, মালদা শহরের বৃন্দাবন থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।বিভিন্ন স্কুল মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও পুস্তক প্রেমীরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় পা মেলান মেলার উদ্বোধক সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী, রাজ্য মহিলা কমিশনের সহ-সভাপতি মৌসুম নূর, মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল, জেলাশাসক রাজর্ষি মিত্র, পুলিশ সুপার অলোক রাজোরিয়া, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান নীহার রঞ্জন ঘোষ, ভাইস চেয়ারম্যান দুলাল সরকার, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র,বই মেলা কমিটির সম্পাদক অম্লান ভাদুড়ীর সহ অন্যান্য অতিথিরা।
সারা শহর পরিক্রমা করে শোভাযাত্রা শেষ হয় মালদা কলেজ ময়দানে। সেখানে ফিতা কেটে ৩১ তম বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী। এরপর মেলা প্রাঙ্গণে মশাল জ্বালিয়ে মেলার সূচনা করেন প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র।২১ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা। বইমেলায় প্রায় ২৫০ টি ষ্টল খোলা হয়েছে। বইয়ের স্টল এর পাশাপাশি বিভিন্ন প্রদর্শনীর স্টল রয়েছে। থাকবে চা-কফি ও বিভিন্ন খাবারের স্টলও।

                 à¦›à¦¬à¦¿ - দেবাশীষ পাল 





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।