কৃষি বিল নিয়ে বাম কংগ্ৰেসের যৌথ প্রতিবাদ : পথ অবরোধ

25th September 2020 7:50 pm মালদা
কৃষি বিল নিয়ে বাম কংগ্ৰেসের যৌথ প্রতিবাদ : পথ অবরোধ


দেবাশীষ পাল ( মালদা ) :  à¦¬à¦¾à¦® ও কংগ্রেসের যৌথ উদ্যোগে কেন্দ্র সরকারের কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদে গোটা রাজ্যের পাশাপাশি মালদহের বামনগোলা ব্লকের পাকুয়াহাট নেতাজি মোড় মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বাম কংগ্রেস কর্মীরা। আজ বিকেল তিনটে পাগলাটে বাম কংগ্রেস কর্মীরা হাতে দলীয় পতাকা নিয়ে কৃষি বিল এর বিরুদ্ধে এক ঘন্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। অবরোধের জেরে এক ঘন্টা যানজট সৃষ্টি হয় পরে অবরোধ উঠে গেলে সবকিছু স্বাভাবিক হয়। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি হরিপদ বৈরাগী, প্রদেশ কংগ্রেস সদস্য জয়ন্ত সরকার, বামফ্রন্টের আরএসপি জেলা সম্পাদক শাকিরুদিন সরকার, সিপিআইএম এলসিএস খগেন বর্মন, সি আই টি ইউ ব্লক সভাপতি কাশীনাথ বিশ্বাস , যুব কংগ্রেস সভাপতি সুভাষ থাপা , বামন গোলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বনাথ রায় সহ বিভিন্ন বাম ও কংগ্রেস কর্মীরা এ বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন । 





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।