স্কুল বাসে আকস্মিক আগুন বেহালার সখেরবাজারে

21st January 2020 কলকাতা
স্কুল বাসে আকস্মিক আগুন বেহালার সখেরবাজারে


বেহালা সখের বাজার অক্সফোর্ড মাঠের ঠিক সামনে দাঁড়িয়ে থাকা একটি স্কুল বাসে আগুন লাগে। গাড়ির ড্রাইভার বাস সাইড করে দরজা-জানলা বন্ধ করে পাশ একটি হোটেলে খাবার খেতে গেছিলো প্রত্যক্ষদর্শীদের বক্তব্য বাসের ঠিক পাশে একটি ঝুপড়ি ছিল সেই ঝুপড়ি তে কোন এক মহিলা রান্না করছিল সেই রান্নার উনন থেকে ঝুপড়ি তে আগুন লেগে যায় এবং বাসটি যেহেতু একেবারে পাশে ছিল। বাসে তেলের ট্যাঙ্ক এ আগুন পড়ে সেই থেকে পুরো বাসে আগুন লেগে যায়। এলাকায় আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে দুটি ইঞ্জিন এসে আধঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

 

                  ছবি - পিয়ালী ঘোষ 





Others News

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  à¦ªà¦°à§à¦£à¦¶à§à¦°à§€à¦¤à§‡ মা-ছেলেকে নৃশংভাবে খুনের কিনারা। ধৃতদের একজন সন্দীপ দাস(৩২) ও অন্যজন সঞ্জয় দাস(৪৪)। বাড়ি মহেশতলা থানার শ্যামপুরের ঘোষপাড়া তে। জেরায় তারা অপরাধের কথা কবুল করেছে। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জয়েন্ট সিপি ক্রাইম।

গ্রেফতার মৃতার দুই মাসতুতো ভাই। ধৃতদের বাড়ি মহেশতলায়। জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা। ধৃতদের অনেক টাকা ধার হয়ে গিয়েছিল। মৃতের পরিবারের কাছে অনেক টাকা, গয়না ঘরে ছিল এমনই ধারণা ছিল ধৃতদের। পরিকল্পনা করেই বাড়িতে গিয়েছিল ধৃতরা। ধৃতরা জানত, ওই সময়ে তাদের দিদি সুস্মিতা মন্ডল একা থাকত। মাকে খুনের সময় ছেলে তমজিৎ মন্ডল দেখে ফেলে, সেইজন্যই ছেলেকে খুন। জানালেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা।
ধৃত সন্দীপ দাস ও অন্যজন সঞ্জয় দাস কে আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে।