অজ্ঞাতপরিচয় ব‍্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার : তদন্তে পুলিশ

18th September 2020 12:43 pm মালদা
অজ্ঞাতপরিচয় ব‍্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার : তদন্তে পুলিশ


দেবাশীষ পাল ( মালদা ) :  à¦à¦• অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হবিবপুর থানার কেন্দপুকুরের ধানহাটি এলাকার।এলাকাবাসী অনুমান গতকাল রাত্রে কেউ বা কারা ঐ অজ্ঞাত পরিচয়ে ব্যাক্তির মৃতদেহ অন্যত্র জায়গায় মেরে কেন্দপুকুরের ধানহাটি এলাকার একটি দোকান ঘরের সামনে ঝুলিয়ে রাখে। এলাকাবাসীর অভিযোগ গতকাল গভীর রাতে কেউবা কারা এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে ঐ ধানহাটি এলাকায় প্রতিমার কাঠামোর উপর রেখে ঝুলিয়ে রাখে। সকালে প্রাতঃভ্রমণ কারীরা ওই মৃতদেহটি  দেখতে পান। মৃত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি।ঐ মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কেন্দ্পুকুর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হবিপুর থানার পুলিশ, মৃতদেহটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল ময়নাতদন্ত পাঠানো হয়েছে। ঘটনায় ব্যাপক শোরগোল সৃষ্টি হয়েছে ওই এলাকায়।এই ঘটনার তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।