মালদার পুলিশ সুপারের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট ! তদন্তে সাইবার ক্রাইম বিভাগ

16th September 2020 10:53 am মালদা
মালদার পুলিশ সুপারের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট ! তদন্তে সাইবার ক্রাইম বিভাগ


দেবাশীষ পাল ( মালদা ) : à¦à¦¬à¦¾à¦° ভুয়ো ফেসবুক অ্যাকাউন্টের হদিশ মিলল মালদা জেলা পুলিশ সুপারের নামে।কয়েকদিন আগে জেলার ডিএসপি ডিএনটি শুভতোষ সরকারের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগ উঠেছিল। এবার মালদা জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়ার নামে ভুয়ো ফেসবুক  অ্যাকাউন্টের খোলার অভিযোগ। ঘটনার তদন্তে নেমেছে মালদা পুলিশের সাইবার ক্রাইম শাখা। শুধু ভুয়ো অ্যাকাউন্ট তা নয় তার ওই অ্যাকাউন্ট থেকে ফ্রেণ্ড রিকোয়েস্ট সহ আবার কারও কাছে আর্থিক সাহায্য à¦šà¦¾à¦“য়ার কথাও উঠে আসছে ।  এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম টিম। à¦°à¦¾à¦œ‍্যে বিধানসভা ভোট এর সময় যত এগিয়ে আসছে তার মধ‍্যেই পুলিশকে নিশানা করে সরকারকে অপদস্থ করতে চাইছে একটি চক্র । এমনটাই মনে করছেন অনেকেই । ভুয়ো অ্যাকাউন্ট খুলে তোলাবাজী বা কুৎসা ছড়ানোর ঘটনার নেপথ‍্যে কারা তার জন‍্য খোঁজ শুরু হয়েছে সাইবার শাখার । শুধু যে এরাজ‍্য তা নয় এর শাখা পাশ্বর্বতী একাধিক রাজ‍্যে ছড়িয়ে আছে বলেই মনে করছেন তদন্তকারীরা । 





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।