নৃশংসভাবে খুন যুব তৃণমূল কর্মী : উত্তেজনা মালদার হবিবপুরে

14th September 2020 4:52 pm মালদা
নৃশংসভাবে খুন যুব তৃণমূল কর্মী : উত্তেজনা মালদার হবিবপুরে


দেবাশীষ পাল ( মালদা ) : à¦¨à§ƒà¦¶à¦‚স ভাবে যুব তৃণমূল কর্মীকে খুন করার অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার সকালে বাড়ি থেকে  পাঁচ কিলোমিটার দূরে ওই যুব তৃণমূল কর্মীর দেহ উদ্ধার হয়েছে ফরেস্ট থেকে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হবিবপুর থানার ঋষিপুর, গ্রাম পঞ্চায়েত এলাকায়। বিষয়টি জানাজানি হতেই গোটা গ্রাম জুড়ে ব্যাপক শোরগোল পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হবিবপুর থানার  পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মৃতার পরিবারের লোকেরা।এই ঘটনার পিছনে বিজেপির মদদপুষ্ট দুষ্কৃতীরা জড়িত রয়েছে বলে মৃতের পরিবার থেকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ তুলেছেন । মৃতদেহটি উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সুবোধ প্রামানিক (৪৮)। পেশায় কাঠমিস্ত্রী। তার বাড়ি ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের কালিতলা গ্রামে। প্রতিদিনের মতোন রবিবার বিকালে জমিতে গিয়ে গিয়েছিলেন সুবোধ বাবু ।এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার মোবাইলের সুইচ অফ ছিল বলে জানায় পরিবারের লোকেরা । রাতে অনেক খোঁজাখুঁজির পর সুবোধ প্রামানিকের কোন হদিস পান নি পরিবারের লোকেরা । সোমবার সকালে খবর আসে শ্রীরামপুর অঞ্চলের খুজিপুর এলাকার মানুষ জমিতে কাজ করতে যাওয়ার সময় রক্তাক্ত এবং ক্ষত-বিক্ষত ওই ব্যক্তির দেহ ফরেস্টে পড়ে থাকতে দেখে । এরপরই গোটা এলাকায় শোরগোল পড়ে যায় ।যদিও বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব ।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।