বেআইনী টোটো ভাঙছে প্রশাসন , ই রিকশা চালাতে হবে শহরে জারি হয়েছে নির্দেশিকা মালদায়

20th January 2020 মালদা
বেআইনী টোটো ভাঙছে প্রশাসন , ই রিকশা চালাতে হবে শহরে জারি হয়েছে নির্দেশিকা মালদায়


পুরাতন মালদা এবং ইংরেজবাজার পৌরসভা এলাকায় বৈধ এবং ই-রিকশায় চলাচল করতে পারবে পয়লা ফেব্রুয়ারি থেকে। এই মর্মে দুই পুরসভা এলাকায় মাইকিং করে টোটো চালক দের সচেতন করা হচ্ছে। তার পাশাপাশি দুই পুরসভা এলাকায় অবৈধ টোটো এবং পুরনো টোটো ভেঙে দেওয়ার কাজ শুরু করলো  জেলা প্রশাসন। সোমবার সকালে প্রশাসনিক ভবনের সামনে  পুল গ্যারেজে পুরনো টোটো জিসিবি দিয়ে ভাঙ্গার কাজ শুরু হয়। জেলা পরিবহণ দফতরের আধিকারিকদের উপস্থিতিতে চলে টোটো ভাঙ্গার কাজ। 
জানা যায় দিন প্রায় ৫০ à¦Ÿà¦¿ টোটো ভাঙ্গা হয়। ক্ষতিপূরণ বাবদ টোটো চালকেরা পাবে ২০ হাজার টাকা।  এই বিষয়ে এক টোটো চালক জানান আরটিও দপ্তর থেকে তাদের জানানো হয়েছে আগামী মাসের à§§ à¦¤à¦¾à¦°à¦¿à¦– থেকে পুরোনো টোটো শহরে চলতে পারবে না। তাই তাদের কথা মতো পুরনো টোটো ভাঙার জন্য নিয়ে এসেছেন। এখান থেকে তাদের একটি স্লিপ দেওয়া হচ্ছে। এই স্লিপ দেখিয়ে তারা নতুন টোটো কিনবেন অর্থের বিনিময়ে।

 

ভাঙা হচ্ছে বেআইনী টোটো । ছবি - দেবাশীষ পাল





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।