করোনা আবহে নিট পরীক্ষার্থীদের জন‍্য চালু হল মেট্রো পরিষেবা

13th September 2020 1:58 pm কলকাতা
করোনা আবহে নিট পরীক্ষার্থীদের জন‍্য চালু হল মেট্রো পরিষেবা


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : à¦•রোনা আবহে নিট পরীক্ষার্থীদের জন্য চালু কলকাতা মেট্রো পরিষেবা । à¦•রোনা আবহে রাজ্য জুড়ে চলছে সর্বভারতীয় পরীক্ষা ন্যাশনাল এন্ট্রান্স কাম এলিজিবিলিটি টেস্ট। পশ্চিমবঙ্গ থেকে à§­à§­ হাজার ৬১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। রবিবার এক মেট্রো আধিকারিক জানিয়েছেন, শুধুমাত্র নিট পরীক্ষার্থীদের জন্য মেট্রো পরিষেবা চালু করেছে। আগামীকাল থেকে সাধারণ মানুষ যাতায়াত করতে পারবেন। পাশাপাশি করোনা রুখতে প্রতিটি স্টেশনে স্টেশনে স্যানিটাইজার ব‍্যবস্থা করা হয়েছে।





Others News

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  à¦ªà¦°à§à¦£à¦¶à§à¦°à§€à¦¤à§‡ মা-ছেলেকে নৃশংভাবে খুনের কিনারা। ধৃতদের একজন সন্দীপ দাস(৩২) ও অন্যজন সঞ্জয় দাস(৪৪)। বাড়ি মহেশতলা থানার শ্যামপুরের ঘোষপাড়া তে। জেরায় তারা অপরাধের কথা কবুল করেছে। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জয়েন্ট সিপি ক্রাইম।

গ্রেফতার মৃতার দুই মাসতুতো ভাই। ধৃতদের বাড়ি মহেশতলায়। জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা। ধৃতদের অনেক টাকা ধার হয়ে গিয়েছিল। মৃতের পরিবারের কাছে অনেক টাকা, গয়না ঘরে ছিল এমনই ধারণা ছিল ধৃতদের। পরিকল্পনা করেই বাড়িতে গিয়েছিল ধৃতরা। ধৃতরা জানত, ওই সময়ে তাদের দিদি সুস্মিতা মন্ডল একা থাকত। মাকে খুনের সময় ছেলে তমজিৎ মন্ডল দেখে ফেলে, সেইজন্যই ছেলেকে খুন। জানালেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা।
ধৃত সন্দীপ দাস ও অন্যজন সঞ্জয় দাস কে আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে।