সীমান্ত পার করে বাইক পাচার ! তিন পাচারকারীকে গ্ৰেপ্তার করলো পুলিশ

12th September 2020 5:16 pm মালদা
সীমান্ত পার করে বাইক পাচার ! তিন পাচারকারীকে গ্ৰেপ্তার করলো পুলিশ


দেবাশীষ পাল ( মালদা ) : à¦­à¦¾à¦°à¦¤-বাংলাদেশ সীমান্তের ইংরেজ বাজার  থানার মহদীপুর এলাকার ওপারে চোরাই মোটর বাইক পাচার করার অভিযোগে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করলো ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে চারটি চোরাই মোটর বাইক। যদিও এই ঘটনায় পুলিশি অভিযানের আগাম আঁচ পেয়ে ওই পাচারকারীদের সাথে যুক্ত থাকা আরো তিন থেকে চার জন পালিয়ে যেতে সক্ষম হয় বলে অভিযোগ। ওই অভিযুক্তদের ইতিমধ্যে খোঁজ শুরু করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার মহদিপুর গ্রাম পঞ্চায়েতের সৈয়দপুর সেতু এলাকায়। এই এলাকা থেকে সামান্য দূরে রয়েছে মালদার ভারত-বাংলাদেশ সীমান্ত। আর সেই সীমান্ত দিয়ে ওপারে মোটরবাইক গুলি চোরা পথে পাচার করা হতো বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।