আগ্নেয়াস্ত্র সহ ধৃত ২ দুষ্কৃতি : তদন্তে পুলিশ

5th September 2020 4:32 pm মালদা
আগ্নেয়াস্ত্র সহ ধৃত ২ দুষ্কৃতি : তদন্তে পুলিশ


দেবাশীষ পাল ( মালদা ) : à¦†à¦—্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো ইংরেজবাজার থানার পুলিশ।
শুক্রবার রাতে শোভানগর গ্রাম পঞ্চায়েতের সৌকত মোর এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ দুই জনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে দুটি পাইপগান উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম,আনোয়ার শেখ(২২) এবং ওয়াসিম আক্রম(১৮)। ধৃতদের বাড়ি মানিকচক থানা এলাকায়।
       à¦ªà§à¦²à¦¿à¦¶ জানিয়েছে ওই আগ্নেয়াস্ত্রগুলি তারা বিক্রি করার উদ্দেশ্যে সৌকত মোর এলাকায় জমায়েত হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ সেখানে হানা দিয়ে আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে। শনিবার  à¦¤à¦¾à¦¦à§‡à¦° জেলা আদালতে পেশ করে পুলিশ।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।