পৃথক জায়গায় হানা দিয়ে চোরাই বাইক সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করলো ইংরেজবাজার থানার পুলিশ

2nd September 2020 5:23 pm মালদা
পৃথক জায়গায় হানা দিয়ে চোরাই বাইক সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করলো ইংরেজবাজার থানার পুলিশ


দেবাশীষ পাল ( মালদা ) :  à¦ªà§ƒà¦¥à¦• দুটি এলাকায় হানা দিয়ে আগ্নেয়াস্ত্র ও চোরাইবাইক উদ্ধার করল ইংরেজবাজার থানার পুলিশ। গ্রেফতার হয়েছে চার অভিযুক্ত। বুধবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে ঘটনার তদন্তে নামে পুলিশ। মঙ্গলবার রাতে ইংরেজবাজারের যদুপুর এলাকায় হানা দিয়ে একজনকে সন্দেহ জনক অবস্থায় আটক করে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ। অপরদিকে গয়েশপুর এলাকায় হানা দিয়ে তিনটি চোরাই বাইক সহ তিন জনকে গ্রেফতার  করে পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হয়েছে নূর আহমেদ। বাড়ি কালিয়াচক থানার বালিয়াডাঙা। বাইক সহ গ্রেফতার হয়েছে আজিম শেখ,ওলিউল্লা হক ও সাবিব শেখ। প্রত্যেকের বাড়ি গয়েশপুর এলাকায়।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।