২২ শে শ্রাবণ - গুরুদেবকে স্মরণ বাঁকুড়ার মাচানতলায়

7th August 2020 1:06 pm বাঁকুড়া
২২ শে শ্রাবণ - গুরুদেবকে স্মরণ বাঁকুড়ার মাচানতলায়


নিজস্ব সংবাদদাতা ( বাঁকুড়া ) : à¦¬à¦¾à¦à¦•ুড়ায়
অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে কবিগুরুর প্রয়াণ দিবস পালন করল আলেখ্য বাঁকুড়া - টেগোর কালচারাল আকাদেমি। বাঁকুড়া শহরের সুকুমার উদ্যানের ছাতিমতলায় কবিগুরুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন রাজ্যের রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরা,  বাঁকুড়া পৌরসভার উপ পৌর প্রশাসক দিলীপ আগরওয়াল,  আলেখ্য বাঁকুড়ার সভাপতি শক্তি চট্টোপাধ্যায়। উপস্থিত সকলেই পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান কবিকে। à¦•রোনা আবহে এবার সম্পূর্ণ বদলে গেছে পরিস্থিতি । স্বাস্থ‍্য বিধি মেনে শারিরীক দূরত্ব বজায় রেখে আয়োজন করা হয় শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের ।
 





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : à¦¤à§‹à¦ªà¦§à§à¦¬à¦¨à¦¿ তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।