ফের রাজ‍্য বিজেপির সভাপতি পদে দীলিপ ঘোষ

16th January 2020 কলকাতা
 ফের রাজ‍্য বিজেপির সভাপতি পদে দীলিপ ঘোষ


দিলীপেই ভরসা রাজ্য বিজেপির। রাজ্য বিজেপির সভাপতি হিসাবে ফের নির্বাচিত হলেন সাংসদ দিলীপ ঘোষ। কিছু দিন ধরে রাজ্য সভাপতির পদ নিয়ে চলছিল জল্পনা। দৌড়ে বিজেপির রাজ্য নেতারা থাকলে, দিলীপ ঘোষ সেই দৌড়ে অনেকটায় এগিয়ে ছিলেন। গত ১২ জানুয়ারি কলকাতা ঘুরে গিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহের ‘দূত’ তথা দলের সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদব। কোর কমিটির à§§à§« জনের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন তিনি। নতুন বিজেপি সভাপতি হওয়া নিয়ে রিপোর্ট জমা দেন।

                    ছবি - পিয়ালী ঘোষ





Others News

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  à¦ªà¦°à§à¦£à¦¶à§à¦°à§€à¦¤à§‡ মা-ছেলেকে নৃশংভাবে খুনের কিনারা। ধৃতদের একজন সন্দীপ দাস(৩২) ও অন্যজন সঞ্জয় দাস(৪৪)। বাড়ি মহেশতলা থানার শ্যামপুরের ঘোষপাড়া তে। জেরায় তারা অপরাধের কথা কবুল করেছে। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জয়েন্ট সিপি ক্রাইম।

গ্রেফতার মৃতার দুই মাসতুতো ভাই। ধৃতদের বাড়ি মহেশতলায়। জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা। ধৃতদের অনেক টাকা ধার হয়ে গিয়েছিল। মৃতের পরিবারের কাছে অনেক টাকা, গয়না ঘরে ছিল এমনই ধারণা ছিল ধৃতদের। পরিকল্পনা করেই বাড়িতে গিয়েছিল ধৃতরা। ধৃতরা জানত, ওই সময়ে তাদের দিদি সুস্মিতা মন্ডল একা থাকত। মাকে খুনের সময় ছেলে তমজিৎ মন্ডল দেখে ফেলে, সেইজন্যই ছেলেকে খুন। জানালেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা।
ধৃত সন্দীপ দাস ও অন্যজন সঞ্জয় দাস কে আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে।