পদ্মে মোহভঙ্গ ! জোড়াফুলে প্রত‍্যাবর্তণ মালদায়

1st August 2020 9:35 am মালদা
পদ্মে মোহভঙ্গ ! জোড়াফুলে প্রত‍্যাবর্তণ মালদায়


দেবাশীষ পাল ( মালদা ) :  à¦•ালিয়াচকের বৈষ্ণবনগর ৫৪  বিধানসভার চরিঅনন্তপুর গ্রাম পঞ্চায়েতে ভাঙ্গন ধরাল তৃণমূল কমিটি। চরি অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের মহব্বতপুর, কুঠিপাড়া, টাওয়ার মোড় বিভিন্ন এলাকার কর্মী à¦¬à¦¿à¦œà§‡à¦ªà¦¿ থেকে যোগদান করল তৃণমূল কংগ্রেসে । যারা একসময় তৃণমূল কংগ্রেস এই ছিলেন। চরিঅনন্তপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মতিউর রহমান বলেন à¦ªà§à¦°à¦¾à¦¯à¦¼ ৫০ à¦œà¦¨à§‡à¦° মত সক্রিয় কর্মী বিজেপি থেকে তৃণমূলে যোগ দিল। তারা একসময় আমাদের এই তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলেন। তাছাড়াও সিপিএমের ব্রাঞ্চ সম্পাদকও আজ তৃণমূলে যোগদান করেন। তৃণমূল কংগ্রেসের যোগ দিলেন হায়দার আলী,তিনি  দীর্ঘদিনের কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন।বাবলু ঘোষ, বিমল ঘোষ ও সমীর কুমার মন্ডল বিজেপি থেকে তৃণমূলে আসার কারণ জানতে চাইলে জানান আমরা মাঝখানে বিক্ষুব্ধ হয়েছিলাম নিজেদের মধ্যে তাই দল থেকে বেরিয়ে ছিলাম । কিন্তু তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির à¦®à¦¾à¦¨à§à¦·à§‡à¦° প্রতি দায়িত্বশী  কাজ দেখে  আবারও তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম।শ্যাম কুমার মন্ডল, অজিত কুমার মন্ডল, সুরজিৎ মন্ডল, লক্ষণ সিংহ  এর নেতৃত্বে একসময় বিজেপির হয়ে দাপিয়ে বেরিয়েছিল কিন্তু এখন তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলো।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।