সাপের বিষ সহ ধৃত পাচারকারী মালদার বামনগোলায়

31st July 2020 8:43 pm মালদা
সাপের বিষ সহ ধৃত পাচারকারী মালদার বামনগোলায়


দেবাশীষ পাল ( মালদা ) : à¦—োপন সূত্রে খবর পেয়ে বিষাক্ত সাপের বিষ-‌সহ ২ পাচারকারীকে গ্রেপ্তার করল বামনগোলা থানার পুলিশ। ১০ দিনের পুলিশি হেফাজত চেয়ে শনিবার মালদা আদালরে তোলা হবে ধৃতদের বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, ধৃতদের নাম আলম মিয়াঁ(‌৩২)‌ ও মোসিফক আলম(‌২৩)‌। ধৃতদের বাড়ি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। এদিন তারা একটি সাদা গাড়িতে করে সাপের বিষ পাচার করছিল। গোপন সূত্রে খবর পেয়ে বামনগোলা থানার পাকুয়াহাট কিষাণ মান্ডির কাছে পুলিশ তাদের গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে একটি ক্রিশটাল জার উদ্ধার করে। পুলিশ আধিকারিক সুশান্ত দাস জানান, জারের মধ্যে ৬০০ গ্রাম সাপের বিষ ছিল। যার বাজার মূল্য লক্ষাধিক টাকা। ধৃতদের সঙ্গে পাচারের সঙ্গে আরও কে কে জড়িত পুলিশ জানার চেষ্টা করছে।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।