বজ্রপাতে মৃত ৫ বাঁকুড়ায়

27th July 2020 8:09 pm বাঁকুড়া
বজ্রপাতে মৃত ৫ বাঁকুড়ায়


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : à¦¬à¦¾à¦à¦•ুড়ায় বজ্রপাতে মৃত পাঁচ । মৃতদের মধ্য তিনজন ওন্দার এবং দুজন গঙ্গাজল ঘাটি ব্লকের বাসিন্দা বলে জানাগেছে। স্থানীয় সূত্রে খবর, সোমবার দুপুরে মাঠে কাজ করার সময় ওন্দার মাঝডিহা গ্রামের দিলীপ ঘোষ (à§«à§«), মালপাড়ার প্রতিমা মাল (৩৪)-র ও আরো একজনের বজ্রপাতে মৃত্যু হয়। অন্যদিকে গঙ্গাজলঘাটির কালীপুরের রবীন বেসরা (à§©à§­) ও বাঁকুড়া সদর থানা এলাকার উপরবাঁধ গ্রামের হৃদয় বাউরী (à§«à§­) -র বজ্রপাতে মৃত্যু হয়েছে। অর্থাৎ বাঁকুড়ায় একই দিনে পৃথক পাঁচ জায়গায় পাঁচ জনের বজ্রপাতে মৃত্যুর হয়েছে। সাম্প্রতিক সময়ে একই দিনে একসাথে পাঁচ জনের মৃত্যুর ঘটনা ঘটেনি।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : à¦¤à§‹à¦ªà¦§à§à¦¬à¦¨à¦¿ তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।