ব্রাউন সুগার সহ দুই পাচারকারীকে গ্ৰেপ্তার করলো মোথাবাড়ি থানার পুলিশ

26th July 2020 1:33 pm মালদা
ব্রাউন সুগার সহ দুই পাচারকারীকে গ্ৰেপ্তার করলো মোথাবাড়ি থানার পুলিশ


দেবাশীষ পাল ( মালদা ) :  ফের বেআইনি ব্রাউন সুগার সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করলো মোথাবাড়ি থানার পুলিশ।  ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনশো গ্রাম ব্রাউন সুগার। যার বর্তমান বাজার মূল্য প্রায় à§§à§« লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ । শনিবার গভীর রাতে রামনাথপুর এলাকা থেকে দুই মাদক কারবারিকে ব্রাউন সুগারসহ হাতেনাতে গ্রেপ্তার করে মোথাবাড়ি থানার পুলিশ। ধৃত মাদক কারবারিকে মালদা আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মাদককারবারির নাম আহিদ শেখ (à§©à§©)ও সাহাবুল শেখ(২০) । তার বাড়ি কালিয়াচক থানারপাহাড়পুর  এলাকায় । রবিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে মোথাবাড়ি থানার পুলিশ রামনাথপুর এলাকায় অভিযান চালায়। সেখানে দুই মাদক কারবারিকে ব্রাউন সুগার সহ হাতেনাতে ধরে ফেলে। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।