ঔষধের দোকানের আড়ালে নিষিদ্ধ ঔষধের রমরমা কারবার ! হানা দিলো পুলিশ

13th July 2020 4:25 pm মালদা
ঔষধের দোকানের আড়ালে নিষিদ্ধ ঔষধের রমরমা কারবার ! হানা দিলো পুলিশ


দেবাশীষ পাল ( মালদা ) : à¦“ষুধের দোকানের আড়ালে  ফেনসিডিল এবং নিষিদ্ধ ওষুধের ব্যবসা। গোপন সূত্রে খবর পেয়ে হানা দিল ইংরেজবাজারের মিল্কি ফাঁড়ির পুলিশ। দোকানে তল্লাশি চালিয়ে উদ্ধার প্রচুর পরিমাণে বেআইনি ফেনসিডিল এবং নিষিদ্ধ ওষুধ। গ্রেপ্তার ওষুধ ব্যবসায়ী। পুলিশ সূত্রে জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে এদিন মিল্কির শ্যামপুর কলোনি এলাকায় হানা দেয় পুলিশ। ওসি মনিরুল ইসলামের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ওই এলাকায় হানা দিয়ে এই সাফল্য পায়। ওষুধের দোকানে হানা দিয়ে শেখ সামি আলম নামে ওই ওষুধ ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। বয়স ৩২। বাড়ি ওই এলাকাতেই। তার দোকানে তল্লাশি চালিয়ে প্রায় à§«à§«à§« বোতল বেআইনি ফেন্সিডিল এবং নিষিদ্ধ ঔষধ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় গ্রেপ্তার করা হয় তাকে। এই বিষয়ে পুলিশ সূত্রে জানা গেছে লক ডাউনের সুযোগে বিগত চার পাঁচ মাস ধরে ওষুধের দোকান খুলে এই ব্যবসা শুরু করেছিল সামি। কিন্তু 
গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে এই সাফল্য পায় পুলিশ। সোমবার তাকে মালদা জেলা আদালতে তোলা হয়।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।