BREAKING NEWS ইনটার্ন চিকিৎসকের করোনা রিপোর্ট পজিটিভ : চাঞ্চল‍্য বাঁকুড়া হাসপাতালে

9th July 2020 2:33 pm বাঁকুড়া
BREAKING NEWS ইনটার্ন চিকিৎসকের করোনা রিপোর্ট পজিটিভ : চাঞ্চল‍্য বাঁকুড়া হাসপাতালে


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : à¦¬à¦¾à¦à¦•ুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে একজন ইনটার্ন চিকিৎসকের শরীরে মিলল করোনা সংক্রমনের নমুনা। বাঁকুড়া মেডিক্যাল কলেজ সূত্রে জানা গেছে ওই ইনটার্ন চিকিৎসক মেডিসিন ওয়ার্ডে কর্তব্যরত ছিলেন।  গত à§­ জুলাই ওই ইনটার্নের শরীরে জ্বরের উপসর্গ দেখা দিলে তাঁর লালারস সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। à§® জুলাই সন্ধ্যায় জানা যায় ওই ইনটার্ন চিকিৎসক কোভিড পজিটিভ।  এরপরই ওই ইনটার্ন চিকিৎসককে চিকিৎসার জন্য ওন্দা কোভিড হাসপাতালে পাঠানো হয় । 





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : à¦¤à§‹à¦ªà¦§à§à¦¬à¦¨à¦¿ তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।