বাংলাদেশ পাচার করার আগে সাড়ে ৪৭ হাজার নিষিদ্ধ কাফ সিরাপের বোতল উদ্ধার

3rd July 2020 10:21 pm মালদা
বাংলাদেশ পাচার করার আগে সাড়ে ৪৭ হাজার নিষিদ্ধ কাফ সিরাপের বোতল উদ্ধার


দেবাশীষ পাল ( মালদা ) :  à¦¦à§à¦‡ দিনে মালদা থানার পুলিশ  অভিযান চালিয়ে বাংলাদেশে পাচারের আগে উদ্ধার প্রচুর পরিমাণে কাফ সিরাপ। যার বাজার মূল্য ৮০ লক্ষ ৬০ হাজার ৭২০ টাকা। অন্য রাজ্য থেকেই ফেনসিডিল গুলি  নিয়ে আসা হয়েছিল বলে দাবি জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার মেহেদী রহমান বিশ্বাস ।  à¦®à¦¾à¦²à¦¦à¦¾ থানায় বসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়াটার মেহেদি রহমান বিশ্বাস জানান ২৯ জুন মালদা থানা নারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করে মালদা থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় দুজনকে। তাদের জিজ্ঞাসাবাদ করে উঠে আসে কালিয়াচকের এক ব্যক্তির নাম। তাকেও গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করতেই ফেনসিডিলের গোডাউন এর হদিস পায় মালদা থানার  পুলিশ। অভিযান চালিয়ে সেই গোডাউন থেকে à§©à§­ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। সব মিলিয়ে ৪৭৫০০ ফেন্সিডিল বোতল উদ্ধার হয়। উদ্ধার হওয়া ফেন্সিডিল বোতল গুলির বাজার মূল্য ৮০ লক্ষ ৬০ হাজার৭২০ টাকা। এদিন সাংবাদিক মুখোমুখি অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার ছাড়াও ছিলেন জেলা পুলিশের ডি এস পি ডি এন টি শুভতোশ সরকার , মালদা থানার আইসি শান্তি নাথ পাজা , মালদা থানার পুলিশ অফিসাররা  সহ কর্মীরা।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।