লালবাড়িতে তুলকালাম ! নিজের সার্ভিস রিভালবারের গুলিতে মৃত‍্যু পুলিশ কর্মীর

3rd July 2020 9:22 pm কলকাতা
লালবাড়িতে তুলকালাম ! নিজের সার্ভিস রিভালবারের গুলিতে মৃত‍্যু পুলিশ কর্মীর


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  রাইটার্স বিল্ডিংয়ে প্রেস কর্নারের সামনে আচমকা চলল গুলি। গুলিতে মৃত এক পুলিশকর্মী। নিজের সার্ভিস রিভলবারের গুলি থেকেই মৃত্যু হয়েছে ওই পুলিশকর্মীর। আত্মহত্যা নাকি ‍ভুল করে চলেছে গুলি, তদন্তে পুলিশ।


ঘটনাটি ঘটে দুপুর ৩টে ৩৫ মিনিট নাগাদ। জানা গিয়েছে, মহাকরণের ৬ নম্বর গেটের সামনে দায়িত্বে ছিলেন ওই পুলিশকর্মী। বসেছিলেন চেয়ারে। আচমকা গুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েন সকলে। সকলে ছুটে আসে। দেখা যায়, ওই পুলিশকর্মী লুটিয়ে পড়েছেন। পাশে পড়ে তাঁর সার্ভিস রিভলবার। গুলিতে এফোঁড়-ওফোঁড় হয়ে যায় মুখ।





Others News

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  à¦ªà¦°à§à¦£à¦¶à§à¦°à§€à¦¤à§‡ মা-ছেলেকে নৃশংভাবে খুনের কিনারা। ধৃতদের একজন সন্দীপ দাস(৩২) ও অন্যজন সঞ্জয় দাস(৪৪)। বাড়ি মহেশতলা থানার শ্যামপুরের ঘোষপাড়া তে। জেরায় তারা অপরাধের কথা কবুল করেছে। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জয়েন্ট সিপি ক্রাইম।

গ্রেফতার মৃতার দুই মাসতুতো ভাই। ধৃতদের বাড়ি মহেশতলায়। জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা। ধৃতদের অনেক টাকা ধার হয়ে গিয়েছিল। মৃতের পরিবারের কাছে অনেক টাকা, গয়না ঘরে ছিল এমনই ধারণা ছিল ধৃতদের। পরিকল্পনা করেই বাড়িতে গিয়েছিল ধৃতরা। ধৃতরা জানত, ওই সময়ে তাদের দিদি সুস্মিতা মন্ডল একা থাকত। মাকে খুনের সময় ছেলে তমজিৎ মন্ডল দেখে ফেলে, সেইজন্যই ছেলেকে খুন। জানালেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা।
ধৃত সন্দীপ দাস ও অন্যজন সঞ্জয় দাস কে আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে।