BREAKING NEWS বাঁকুড়া জেলায় করোনা আক্রান্ত প্রথম এক ব‍্যক্তির মৃত‍্যু , রাজ‍্য স্বাস্থ‍্য দপ্তরের প্রকাশিত রিপোর্ট

30th June 2020 10:07 pm বাঁকুড়া
BREAKING NEWS  বাঁকুড়া জেলায় করোনা আক্রান্ত প্রথম এক ব‍্যক্তির মৃত‍্যু , রাজ‍্য স্বাস্থ‍্য দপ্তরের প্রকাশিত রিপোর্ট


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : à¦à¦‡ প্রথম করোনা আক্রান্ত হয়ে এই প্রথম মৃত্যুর ঘটনা ঘটলো বাঁকুড়ায়। মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দপ্তর প্রকাশিত কোভিড বুলেটিন থেকে এই তথ্য জানা গেছে। ঐ বুলেটিন থেকে পাওয়া তথ্যানুযায়ী ২৪৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২০৩ জনকে সুস্থ অবস্থায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। মৃতের সংখ্যা এক। একই সঙ্গে ৪৪ জন এখনো চিকিৎসাধীন আছেন। যদিও এখনো জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে মৃতের নাম পরিচয় জানানো হয়নি।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : à¦¤à§‹à¦ªà¦§à§à¦¬à¦¨à¦¿ তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।