চীনা দ্রব‍্য বয়কটের ডাক দিয়ে বিজেপি র প্রতিবাদ মহেশতলায় , কুশপুতুল পোড়ানো হল চীনের প্রেসিডেন্ট এর

18th June 2020 8:30 pm কলকাতা
চীনা দ্রব‍্য বয়কটের ডাক দিয়ে বিজেপি র প্রতিবাদ মহেশতলায় , কুশপুতুল পোড়ানো হল চীনের প্রেসিডেন্ট এর


পিয়ালী ঘোষ ( কলকাতা ) : à¦¡à¦¾à¦¯à¦¼à¦®à¦¨à§à¦¡à¦¹à¦¾à¦°à¦¬à¦¾à¦° জেলা বিজেপির সংগঠনের পক্ষ থেকে কুড়ি জন বীর ভারতীয় জওয়ান à¦¶à¦¹à§€à¦¦ হওয়ার ঘটনায় তাদের আত্মার শান্তি কামনায় এবং চীনা পণ্য বয়কটের উদ্দেশ্যে একটি মোমবাতি মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি মহেশতলা থানার বাটা মোড় থেকে নুঙ্গি মোড় পর্যন্ত হয় । মিছিল শেষে চীনের প্রেসিডেন্ট এর কুশপুত্তলিকা দাহ করা হয়। এই মোমবাতি মিছিলে বিজেপির কয়েকশো কর্মী-সমর্থক উপস্থিত হয়েছিল।





Others News

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  à¦ªà¦°à§à¦£à¦¶à§à¦°à§€à¦¤à§‡ মা-ছেলেকে নৃশংভাবে খুনের কিনারা। ধৃতদের একজন সন্দীপ দাস(৩২) ও অন্যজন সঞ্জয় দাস(৪৪)। বাড়ি মহেশতলা থানার শ্যামপুরের ঘোষপাড়া তে। জেরায় তারা অপরাধের কথা কবুল করেছে। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জয়েন্ট সিপি ক্রাইম।

গ্রেফতার মৃতার দুই মাসতুতো ভাই। ধৃতদের বাড়ি মহেশতলায়। জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা। ধৃতদের অনেক টাকা ধার হয়ে গিয়েছিল। মৃতের পরিবারের কাছে অনেক টাকা, গয়না ঘরে ছিল এমনই ধারণা ছিল ধৃতদের। পরিকল্পনা করেই বাড়িতে গিয়েছিল ধৃতরা। ধৃতরা জানত, ওই সময়ে তাদের দিদি সুস্মিতা মন্ডল একা থাকত। মাকে খুনের সময় ছেলে তমজিৎ মন্ডল দেখে ফেলে, সেইজন্যই ছেলেকে খুন। জানালেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা।
ধৃত সন্দীপ দাস ও অন্যজন সঞ্জয় দাস কে আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে।