দলছুট হাতির তান্ডবে আতঙ্কিত বাঁকুড়ার গঙ্গাজলঘাটি এলাকার মানুষ

12th June 2020 2:35 pm বাঁকুড়া
দলছুট হাতির তান্ডবে আতঙ্কিত বাঁকুড়ার গঙ্গাজলঘাটি এলাকার মানুষ


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :   à¦¦à¦²à¦›à§à¦Ÿ হাতির তাণ্ডবে অতিষ্ট বাঁকুড়ার গঙ্গাজলঘাটির মানুষ। স্থানীয় ছোটোকুমরা গ্রামে মধ্যরাতে ঐ দলছুট হাতিটি ঢুকে পড়ে। মুদি খানার দোকানঘর ভেঙ্গে দু'বস্তা চাল খেয়ে ফেলে বলে খবর। এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত গ্রামবাসীরা । হাতিটিকে তাড়া করলে গ্রাম থেকে বেরিয়ে বেশ কিছু চাষের জমি ক্ষতি করে বলে গ্রামবাসীদের তরফে দাবী করা হয়েছে।  স্থানীয় বাসিন্দারা আরো জানিয়েছেন, ঐ ঘটনার পর এলাকায় দলছুট দাঁতালটিকে দেখা না পাওয়া গেলেও সম্ভবত এলাকার জঙ্গলেই সে আছে। তারা যথেষ্ট আতঙ্কের মধ্যেও দিন কাটাচ্ছেন বলে তারা জানিয়েছেন।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : à¦¤à§‹à¦ªà¦§à§à¦¬à¦¨à¦¿ তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।