BREAKING NEWS ফের বাঁকুড়ার ইন্দাস ব্লকে করোনা পজিটিভ এক পরিযায়ী শ্রমিক

9th June 2020 8:51 pm বাঁকুড়া
BREAKING NEWS  ফের বাঁকুড়ার ইন্দাস ব্লকে করোনা পজিটিভ এক পরিযায়ী শ্রমিক


তৌসিফ আহমেদ ( ইন্দাস ) : ফের করোনা পজিটিভ বাঁকুড়ার ইন্দাস ব্লকে । মহারাস্ট্র থেকে ফেরা পরিযায়ী শ্রমিকের করোনা রিপোর্ট পজিটিভ আসার পরেই সতর্কতা জারি করা হয়েছে এলাকায় । ইন্দাসের রোল পঞ্চায়েত কুমনা গ্ৰামে এই শ্রমিক ফেরেন গত ২১ শে মে । জুন মাসের ১ তারিখে তার লালা রসের নমুনা সংগ্ৰহ করা হয় । রিপোর্ট পজিটিভ আসার পরে তাকে নিয়ে যাওয়া হয়েছে ওন্দা কোভিড হাসপাতালে বলে জানা গেছে । এলাকাকে কনটেনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে । কতজন এই শ্রমিকের সংস্পর্শে এসেছিলো তার তালিকা তৈরী শুরু করেছে প্রশাসন । সতর্কতা জারি করা হয়েছে এলাকায় ।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : à¦¤à§‹à¦ªà¦§à§à¦¬à¦¨à¦¿ তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।