BREAKING NEWS. বালি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মৃত‍্যু পথচারীর , ব‍্যাপক উত্তেজনা বাঁকুড়ার ইন্দাস থানার রোলে

7th June 2020 বাঁকুড়া
BREAKING NEWS.  বালি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মৃত‍্যু পথচারীর , ব‍্যাপক উত্তেজনা বাঁকুড়ার ইন্দাস থানার রোলে


তৌসিফ আহমেদ ( ইন্দাস ) : বালি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মৃত‍্যু হল এক পথচারীর । ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা বাঁকুড়ার ইন্দাস থানার রোলে । মৃত ব‍্যক্তির নাম বাপী বাগদী । রোলের ই ছওয়ানী পাড়ার বাসিন্দা বলে জানা à¦—েছে । স্থানীয়রা জানিয়েছেন , রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রুত গতিতে আসা বালি বোঝাই ট্রাকটর টি নিয়ন্ত্রণ হারিয়ে সজোড়ে ধাক্কা মারে । চাকায় পিষ্ট হয়ে যায় পথচলতি ওই ব‍্যক্তির মাথা । রক্তে ভেসে যায় রাস্তা । স্থানীয় রা দ্রুত ছুটে আসেন । আটক করা হয়েছে ঘাতক ট্রাক্টরটিকে । ইন্দাস থানার পুলিশ উপস্থিত ঘটনাস্থলে ।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : à¦¤à§‹à¦ªà¦§à§à¦¬à¦¨à¦¿ তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।