মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত‍্যু হল ৩ জনের মালদার মোথাবাড়ি থানা এলাকায়

2nd June 2020 মালদা
মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত‍্যু হল ৩ জনের  মালদার মোথাবাড়ি থানা এলাকায়


দেবাশীষ পাল ( মালদা ) :  à¦®à¦°à§à¦®à¦¾à¦¨à§à¦¤à¦¿à¦• পথ দুর্ঘটনায় মৃত্যু এক পরিবারের à§© জন। মোটর বাইকে তাঁরা বাড়ির পথে আসছিলেন। একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা মারে। ২ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। কলকাতা নিয়ে যাওয়ার পথে অন্য জনের মৃত্যু হয়। এই ঘটনায় শোকের ছায়া মোথবাড়ি থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতরা বাপি মন্ডল (‌‌১৬‌)‌‌, à¦®à¦¨à§‹à¦œ মন্ডল (‌‌২২)‌‌ ও  স্বপন মন্ডল (‌‌৪০)‌‌। বাড়ি মালদা জেলার মোথাবাড়ি থানার রাজারাম টোলা গ্রামে। একই পরিবারের তাঁরা সদস্য। জানা গেছে, তাঁদের পারিবারিক জমি রয়েছে পুরাতন মালদার মুচিয়াতে। সেখানে পরিবারের অন্যান্য সদস্যরা গেছিলেন ধান কাটার কাজে। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে à§© জনে একটি বাইকে করে খাবার দিতে যান তাঁদের পরিবারের লোকেদের। 
খাবার দিয়ে রাতে বাড়ি ফেরার পথে বাইপাসেক ওপর মহানন্দা সেতুর কাছাকাছি দুর্ঘটনাটি ঘটে। একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে তাঁদের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইংরেজবাজার থানার পুলিশ। স্বপন ও মনোজের ঘটনাস্থলে মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে জানা যায়। গুরুতর জখম বাপিকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আনা হলে কলকাতায় তাঁকে স্থানান্তরিত করা হয়। কলকাতায় নিয়ে যাওয়ার পথে মুর্শিদাবাদের মোরগ্রামের কাছে তাঁর মৃত্যু হয়। পরে ৩ জনেরই দেহ ময়নাতদন্তের জন্য আনা হয় মালদা মেডিক্যালের মর্গে।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।