সরকারী নির্দেশ মেনেই বীরভূমের নলহাটিতে খুললো নলাটেশ্বরী মন্দির

1st June 2020 বীরভূম
সরকারী নির্দেশ মেনেই বীরভূমের নলহাটিতে খুললো নলাটেশ্বরী মন্দির


নিজস্ব সংবাদদাতা ( বীরভূম ) : à¦°à¦¾à¦œà§à¦¯ সরকারের ঘোষণা মতো আজ থেকে খুললো সতীর একান্ন  পীঠের অন্যতম পীঠ বীরভূমের নলহাটির  নলাটেশ্বরী মন্দির । à¦¸à¦•াল থেকেই মন্দিরে সমস্ত দরজা খুলে দেওয়া হয় । ফলে সাধারণ পূর্ন্যার্থীরা মন্দিরে প্রবেশ করে পুজো দিতে পারবেন । তবে মন্দির কমিটির পক্ষ থেকে সব রকম সচেতনতামূলক ব্যবস্থা নেওয়া হয়ছে । হাতে স্যানিটাইজার , ও মুখে মাক্স ছাড়া কাউকেই মন্দিরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না । তবে মন্দির খুললেও পূর্ন্যার্থীদের ভীড় নেই । স্থানীয় কয়েকজন আজ মন্দিরে এসে পুজো দিয়েছেন। বহিরাগত পূর্ন্যার্থী একেবারেই নেই ।





Others News

অবৈধ বালি উত্তোলন বন্ধে ড্রোন ক‍্যামেরায় নজরদারি জেলা পুলিশের

অবৈধ বালি উত্তোলন বন্ধে ড্রোন ক‍্যামেরায় নজরদারি জেলা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( বীরভূম ) : মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় বারবার অবৈধ বালি খাদান ও বালি পাচার রোধে কড়া পদক্ষেপ গ্ৰহণের কথা জানিয়েছেন । তবুও রাজ‍্যের নানা জায়গায় একাংশ বালি ও কয়লা মাফিয়া চক্র সক্রিয় । এছাড়াও ওভারলোডিং এর ফলে রাস্তার ক্ষতি হচ্ছে নানা জায়গায় । অবৈধ বালি খাদান বন্ধে এবার ড্রোন ক‍্যামেরার সাহায‍্যে নজরদারি শুরু করলো বীরভূম জেলা পুলিশ । পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছেন , পুলিশ কর্মীরা যেমন রাস্তায় রাস্তায় নজরদারি চালাচ্ছেন তেমনি বিভিন্ন নদীতেও নজরদারি চালানো হচ্ছে । ড্রোন ক‍্যামেরার মাধ‍্যমে নানা জায়গায় দেখা হয় বালি খাদান কোথাও চলছে কি না । তবে সেরকম কোনো হদিশ পাওয়া যায় নি । গতকাল রাতে দুটি ট্রাক আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার । কোনোভাবেই অবৈধ বালি খাদান চালানো যাবে না বলে মুখ‍্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন তা কার্যকর করতেই কড়া পদক্ষেপ বীরভূম জেলা পুলিশের । তিলপাড়া ব‍্যারেজ সংলগ্ন এলাকায় নজরদারি চালালো মহম্মদবাজার থানার পুলিশ । অনান‍্য এলাকাতেও নজরদারি চলবে বলে জানা গেছে ।