মালদা রতুয়া রাজ‍্য সড়কে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম ৬ জন , উত্তেজনা এলাকায়

25th May 2020 মালদা
মালদা রতুয়া রাজ‍্য সড়কে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম ৬ জন , উত্তেজনা এলাকায়


দেবাশীষ পাল ( মালদা ) : à¦ªà¦¬à¦¿à¦¤à§à¦° ঈদের দিন  দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম এক শিশু ও মহিলা সহ ৬ জন। ঘটনাটি ঘটেছে, ইংরেজবাজার থানার নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের দুর্গা মোড় এলাকায়, মালদা রতুয়া রাজ্য সড়কে। গুরুতর জখম অবস্থায় ৬ জনকে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ।    জানা গিয়েছে একটি শিশুকে নিয়ে স্বামী স্ত্রী ইংরেজ বাজারের যদুপুর এলাকা থেকে মোটর বাইকে চেপে বুধিয়া এলাকায় যাচ্ছিল। উল্টো দিক দিয়ে একটি বাইকে তিনজন যুবক মালদা শহরের দিকে ঢুকছিল। তিন যুবকের মাথায় ছিলনা হেলমেট বলে জানা গিয়েছে। দুর্গা মোড় এলাকায় হঠাৎ দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ বাধে। দুর্ঘটনায় গুরুতর জখম হন ৬ জন। স্থানীয়রা তড়িঘড়ি তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
       à¦‡à¦‚রেজবাজার থানার পুলিশ দুটি মোটরবাইক উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।