ভীড়ের মধ‍্যে সাংবাদিকদের আলাদা করে চিহ্নিতকরনের জন‍্য বিশেষ পদক্ষেপ মালদা জেলা প্রশাসনের

6th May 2020 মালদা
ভীড়ের মধ‍্যে সাংবাদিকদের আলাদা করে চিহ্নিতকরনের জন‍্য বিশেষ পদক্ষেপ মালদা জেলা প্রশাসনের


দেবাশীষ পাল ( মালদা ) :  à¦¸à¦¾à¦§à¦¾à¦°à¦£ মানুষের মধ্যে  উত্তপ্ত পরিস্থিতিতে অনেক সময় সাংবাদিকদের বোঝা যায় না। তাঁদের আলাদা করে চিহ্ণিতও করা সম্ভব হয়ে ওঠে না পুলিশের পক্ষে। এই লকডাউনের সময়েও সাধারণ মানুষের সঙ্গে সাংবাদিকদের আলাদা করে বোঝা বড়ই কষ্টকর হয়ে উঠেছে। এদিকে তাঁদেরও নিয়মিত কাজ করতে হয়। এই সমস্যার সমাধানের জন্য এগিয়ে এল জেলা পুলিশ প্রশাসন। এদিন জেলার সাংবাদিকদের একটি করে জ্যাকেট দেওয়া হয়। শহরের ফোয়ারা মোড়ে এদিন এই জ্যাকেট বিতরণী অনুষ্ঠানে হাজির ছিলেন পুলিশ সুপার অলোক রাজোরিয়া, ট্রাফিক ওসি তরুণ সাহা-‌সহ অন্য আধিকারিকরা। এদিন ৫০ জন সাংবাদিকের হাতে জ্যাকেট প্রদান করা হয়। পুলিশ সুপার এদিন বলেন,‘‌উত্তপ্ত পরিস্থিতিতে পুলিশের সঙ্গে সাংবাদিকদেরও কাজ করতে হয়। সেখানে সাধারণ মানুষের সঙ্গে আলাদা করে সাংবাদিকদের বোঝা খুব কঠিন হয়ে পড়ে। সাংবাদিকদের দাবি মতো এদিন একটি করে জ্যাকেট দেওয়া হল।’‌





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।