কোয়ারেন্টিন সেন্টারে থাকা ব‍্যক্তিদের লালারস সংগ্ৰহ করে পরীক্ষা শুরু মালদায়

29th April 2020 মালদা
কোয়ারেন্টিন সেন্টারে থাকা ব‍্যক্তিদের লালারস সংগ্ৰহ করে পরীক্ষা শুরু মালদায়


দেবাশীষ পাল ( মালদা ) :  à¦ªà§à¦°à¦¶à¦¾à¦¸à¦¨à§‡à¦° নির্দেশ অনুযায়ী এদিন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর à§§ নং ব্লক হাসপাতলে করোনাভাইরাস চিহ্নিত করণের উদ্দেশ্যে লালা রস পরীক্ষা শুরু হলো। প্রাথমিকভাবে হরিশ্চন্দ্রপুর à§§ নং ব্লক এলাকার কোয়ারেন্টেন সেন্টার গুলিতে থাকা পরিযায়ী শ্রমিকদের লালা রস পরীক্ষার কাজ শুরু হয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিন হরিশ্চন্দ্রপুর হাসপাতাল সংলগ্ন আইটিআই কলেজের কোয়ারেন্টেন সেন্টার এ সোয়াব টেস্ট করা হয়। এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লক স্বাস্থ্য আধিকারিক অমল কৃষ্ণ মন্ডল জানান আমরা আজ থেকে ব্লক এ লালা রস সংগ্রহের কাজ শুরু করলাম। আপাতত বিভিন্ন কোয়ারেন্টেন সেন্টারে থাকা ভিন রাজ্য থেকে আসা শ্রমিকদের লালা রস সংগ্রহ করা হবে। এই লালারসের নমুনা আমরা জেলায় পাঠিয়ে দেব। সেখান থেকেই নির্দিষ্ট সময়ে রিপোর্ট আসবে। রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানান অমল বাবু। স্থানীয়দের দাবি কোয়ারান্টিনে থাকা প্রত্যেকেরই লালারসের নমুনা সংগ্রহ করুক স্বাস্থ্য দপ্তর।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।