বাঁকুড়ার ওন্দা থানার পুলিশের উদ‍্যোগে বিনামূল্যে সব্জী বাজার দরিদ্র মানুষের জন‍্য

12th April 2020 বাঁকুড়া
বাঁকুড়ার ওন্দা থানার পুলিশের উদ‍্যোগে বিনামূল্যে সব্জী বাজার দরিদ্র মানুষের জন‍্য


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  বিনামূল্যে একদিনের সবজি বাজার। সামাজিক দূরত্ব বজায় রেখে বাঁকুড়া জেলা পুলিশের ওন্দা থানার পুলিসকর্মীদের উদ্যোগে বিনামূল্যে সবজির বাজার। ওন্দা থানার সামনে একেবারে দোকান করে গরিব মানুষদের বিভিন্ন ধরনের সবজি বিলি করলেন ওন্দা থানার পুলিশ। লকডাউন এ সবথেকে বেশি সমস্যায় পড়েছেন দিনমজুর ও দরিদ্র শ্রেণীর মানুষ। সেই  পরিবারগুলির কথা ভেবেই বিভিন্ন ধরনের শাকসবজি তুলে দেয়া হলো ওই সমস্ত পরিবারগুলির হাতে। আলু , ঝিঙে , পটল , করোলা , গাজর , লাউ , কুমড়ো সহ এমন নানান ধরনের সবজি ব্যাগ ভর্তি করে গরিব মানুষদের বিলি করলেন ওন্দা থানার পুলিশ কর্মীরা।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : à¦¤à§‹à¦ªà¦§à§à¦¬à¦¨à¦¿ তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।