লকডাউনের সময়ে মালদা জেলা জুড়ে চলছে পুলিশের নজরদারি

4th April 2020 মালদা
লকডাউনের সময়ে মালদা জেলা জুড়ে চলছে পুলিশের নজরদারি


দেবাশীষ পাল ( মালদা ) : à¦•রোনা মোকাবিলায় গত কয়েকদিন ধরে সারাদেশের সঙ্গে মালদা জেলাতেও চলছে লকডাউন পরিস্থিতি। ইতিমধ্যে দেশ এবং রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।   আর এই পরিস্থিতিতে ঘুম ছুটেছে পুলিশ প্রশাসনের। শনিবার সকালে ট্রাফিক ওসি তরুণ সাহার নেতৃত্বে জমায়েত সরানোর অভিযান শুরু হয়। প্রশাসনের নির্দেশ কোনমতেই জমায়েত করা যাবেনা লকডাউন পরিস্থিতিতে। কিন্তু এরপরেও বহু মানুষ রাস্তায় বের হচ্ছেন এবং জমায়েত করছেন। শনিবার সকালে মালদা মেডিকেল কলেজ চত্বর এবং ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে বিভিন্ন এলাকায় অভিযান চালানো তরুণ বাবু। বিনা কারণে যারা লকডাউন ভেঙে বাড়ির বাইরে বেরিয়েছেন সেই সমস্ত মানুষকে সচেতন করেন তারা। অতিরিক্ত জমায়েত থাকলে কড়া হাতে পরিস্থিতি সামলায় পুলিশ ।তবে সারাদেশ এবং রাজ্যে যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে তা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। জেলাবাসীরা চাইছেন  কড়া  à¦¹à¦¾à¦¤à§‡ এই পরিস্থিতির মোকাবিলা করুক জেলা পুলিশ। তাহলে করোনা মুক্ত হবে দেশ।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।