ঘরে পর্যাপ্ত জায়গা নেই , নদীতে নৌকায় কোয়ারেন্টিনে বৃদ্ধ !

2nd April 2020 মালদা
ঘরে পর্যাপ্ত জায়গা নেই ,  নদীতে নৌকায় কোয়ারেন্টিনে বৃদ্ধ !


দেবাশীষ পাল ( মালদা ) : à¦•োয়ারেন্টিন এর জন্য এবার ঠিকানা নৌকায়।  হাসপাতাল বা বাড়িতে নয় নৌকায় কোয়ারেন্টিন এ রয়েছেন ষাটোর্ধ্ব এক ব্যক্তি। ঘটনাটি মালদার হবিবপুর থানার বুলবুলচন্ডী এলাকার ডোবা পাড়া গ্রামে। টাঙ্গন নদীতে নৌকার ওপর পড়ে রয়েছেন এই ব্যক্তি। তার বাড়ি নদীয়ার নবদ্বীপ থানার পাবনা পাড়া এলাকায়। সম্প্রতি হবিবপুরের বুলবুলচন্ডী তে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন তিনি। বাইরে থেকে আসায় à¦à¦²à¦¾à¦•ার মানুষ তার বাড়িতে থাকা নিয়ে আপত্তি করে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় চিকিৎসাকেন্দ্রে। চিকিৎসকরা চিকিৎসার পর তাকে ১৪দিন আলাদা থাকার পরামর্শ দেন। কিন্তু আত্মীয়র বাড়িতে অপর্যাপ্ত ঘর থাকায় এই বৃদ্ধ সিদ্ধান্ত নেন তিনি নৌকার উপর দিন যাপন করবেন। এরপর থেকেই তিনি নৌকার ওপর কোয়ারেন্টিন করে রয়েছেন। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হবিবপুর বিডিও। 

ভিডিও লিঙ্ক : 

https://m.facebook.com/story.php?story_fbid=704223327013347&id=219524035483281





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।