BREAKING NEWS. বামপন্থী বিধায়করা উন্নয়ন তহবিল থেকে ১০ লক্ষ টাকা করে দিতে চান করোনা প্রতিরোধে

24th March 2020 কলকাতা
BREAKING NEWS. বামপন্থী বিধায়করা উন্নয়ন তহবিল থেকে ১০ লক্ষ টাকা করে দিতে চান করোনা প্রতিরোধে


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : এবার জেলার হাসপাতালে করোনা প্রতিরোধে এর পরিকাঠামো তৈরীর জন‍্য বামপন্থী বিধায়করা নিজ নিজ জেলায় ১০ লক্ষ টাকা করে প্রদান করবেন । বিধানসভার বাম দলনেতা সুজন চক্রবর্তী বিষয়টি লিখিত ভাবে জানালেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় কে । জেলাশাসকের মাধ‍্যমে এই অর্থ প্রদান করা হবে বলে জানিয়েছেন সুজন চক্রবর্তী । পরিকাঠামো উন্নয়ন সহ উপকরণ এর জন‍্য অর্থ ব‍্যায় করার জন‍্য এই প্রয়াস বলে চিঠিতে উল্লেখ করেছেন তিনি ।





Others News

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  à¦ªà¦°à§à¦£à¦¶à§à¦°à§€à¦¤à§‡ মা-ছেলেকে নৃশংভাবে খুনের কিনারা। ধৃতদের একজন সন্দীপ দাস(৩২) ও অন্যজন সঞ্জয় দাস(৪৪)। বাড়ি মহেশতলা থানার শ্যামপুরের ঘোষপাড়া তে। জেরায় তারা অপরাধের কথা কবুল করেছে। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জয়েন্ট সিপি ক্রাইম।

গ্রেফতার মৃতার দুই মাসতুতো ভাই। ধৃতদের বাড়ি মহেশতলায়। জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা। ধৃতদের অনেক টাকা ধার হয়ে গিয়েছিল। মৃতের পরিবারের কাছে অনেক টাকা, গয়না ঘরে ছিল এমনই ধারণা ছিল ধৃতদের। পরিকল্পনা করেই বাড়িতে গিয়েছিল ধৃতরা। ধৃতরা জানত, ওই সময়ে তাদের দিদি সুস্মিতা মন্ডল একা থাকত। মাকে খুনের সময় ছেলে তমজিৎ মন্ডল দেখে ফেলে, সেইজন্যই ছেলেকে খুন। জানালেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা।
ধৃত সন্দীপ দাস ও অন্যজন সঞ্জয় দাস কে আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে।